Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ‍্যংছড়ি সদরে জামায়াতের ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন ও মতবিনিময় সভা

নাইক্ষ্যংছড়ি

সংবাদদাতাঃ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বান্দরবান ৩০০ নং আসনের সংসদীয় প্রার্থী এড.আবুল কালাম এর দাঁড়িপাল্লার সমর্থনে নাইক্ষ‍্যংছড়ি সদর ১,২ ও ৩ ওয়ার্ড উদ্যোগে ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন ও মতবিনিময় অনষ্ঠিত হয়। শুক্রবার (২৯ আগস্ট ) সকাল ৯ টায় তাংরা বিছামারা প্রথমিক বিদ্যালয়ের হল রুমে ২ নং ওয়ার্ডে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সদর জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুরের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আবু মুসা আশয়ারী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী,উপজেলা সেক্রেটারি, ও আগামী সদরের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু নাসের,প্রাধান মেহমান চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও আগামী নাইক্ষ‍্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক বসরী,বান্দরবান জেলার শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ রফিক আহমদ,উপজেলা সেক্রেটারি মাওলানা সাদেক হোসাইন,উপজেল ছাত্রশিবিরের সভাপতি হাফেজ এরশাদ, বান্দরবান জেলার ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুতাহেরুল হক,উপজেলা পেশাজীবী ফোরামের সভাপতি হাফেজ মাওলানা সুলতান,উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলানা ফরিদুল আলম প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আন্দােলনের অংশ হলো নির্বাচন এবং সাহাবি ওসমান হত্যার বদলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে যেভাবে বাইয়াত গ্রহণ করেছিলেন সাহাবীরা সেইভাবে আমাদের কর্মী ভাইদের কে দায়িত্বশীলদের আনুগত্য করে কাজ করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে যদি মানুষ তাদের প্রত্যাশিত ভােট প্রদান করতে পারে আমাদেরকে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!