Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

আন নজির ইসলামিক সেন্টারের পক্ষ থেকে সাবেক সাংসদ কাজলকে সংবর্ধনা

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধিঃ

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে অবস্থিত ইসলামী শিক্ষা কেন্দ্র আন নজির ইসলামিক সেন্টারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদীদল ( বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য কক্সবাজার ৩ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ লুৎফুর রহমান কাজলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টার সময় আন – নজির ইসলামীক সেন্টারের মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলকে সংবর্ধনা দেওয়া হয়।

পবিত্র কোরআন – হামদ ও নাতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক সাংসদ আলহাজ লুৎফুর রহমান কাজল বলেন, প্রত্যন্ত এলাকায় ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে এই প্রতিষ্ঠান। তিনি এই প্রতিষ্ঠান যুগ যুগ ঠিকিয়ে রাখার জন্য পুরো এলাকাবাসীদের সহযোগিতার কথা ও তিনি তার বক্তব্যে বলেন। পাশাপাশি আল নজির ফাউন্ডেশনের পরিচালক ডঃশাইখ আল্লামা হারুন আজিজির সকল কাজের ভূয়সী প্রশংসা করেন। আগামীতে ও এই কার্যক্রম চালু রাখার আহবান জানান। সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল ও এই প্রতিষ্ঠানের পাশে সার্বিক সহযোগতার কথা উপস্থিত লোকজনের মাঝে বলেন।

আন নজির ইসলামিক সেন্টারের শিক্ষক মাওলানা ইসমাইলের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ডঃ শাইখ আল্লামা হারুন আজিজি।

এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক সহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।

সংবর্ধনা অনুষ্ঠানে আন নজির ইসলামিক সেন্টার ও আল নজির ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সাবেক সাংসদ লুৎফুর রহমানকে বরণ ও সম্মামনা স্বারক প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক ডঃ শাইখ আল্লামা হারুন আজিজি আন নদভী।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যান কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!