Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

ঈদগাঁওয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ডা: ইউসুফ আলী- “রোগীদের অত্যাধুনিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ মডেল হাসপাতাল”

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে চিকিৎসক মোঃ ইউছুফ আলী বলেছেন, বিগত এক দশক পূর্বে ভাড়াকৃত ভবনে ঈদগাহ মডেল হাসপাতালের যাত্রা শুরু হয়। উপজেলা ও আশপাশ এলাকার রোগীদের গুনগত সেবা চেষ্টার মধ্য দিয়ে আজ হাসপাতাল টি নিজস্ব ভবনে পথচলা শুরুর সৌভাগ্য অর্জন করতে যাচ্ছে।
হাসপাতালে সেবার মধ্যে আশি হাজার লিটারের অক্সিজেন প্লান্ট, উপজেলার প্রথম লিফট সমৃদ্ধ হাসপাতাল, মহিলা ও পুরুষদের জন্য পৃথক নামাজের স্থান, ডাবল অপারেশন থিয়েটার, বিশুদ্ধ পানি প্লান্ট,গরিব ও অসহায় রোগীদের জন্য সাহায্য ফান্ডসহ আরো অত্যাধুনিক সেবা সংযোজন হবে। চিকিৎসা সেবার পাশাপাশি এ হাসপাতালটি ধর্মীয় ও জাতীয় অঙ্গনে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী তে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সেবার মান আরো শানিত হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন,আগামী ২৬ ডিসেম্বর জাঁক জমকপূর্ণ ভাবে নিজস্ব এ ভবনে হাসপাতালের পুর্ণাঙ্গ সেবার মান স্থানান্তর ও শুভ উদ্বোধন করা হবে জানিয়ে ডাঃ ইউসুফ আলী বলেন ,এ হাসপাতালের মালিক আমি নই, উপজেলার দ্বীনদার ও সেবাদানকারী জনগণ।
গতকাল বিকেলে বাজারের দক্ষিণ পাশে নিজস্ব ভবন টি.এন টাওয়ারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলার অন্যতম চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ঈদগাহ মডেল হাসপাতাল এর ম্যানেজার আবু বকরের পরিচালনায় ব্যবস্থাপনা পরিচালকের সুযোগ্য পিতা সোলায়মান আলীর সভাপতিত্বে ও হাফেজ আতিকুর রহমানের কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন অর্থ বিভাগের প্রধান মাওলানা আবু বকর ফরাজী।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, মোঃ: রেজাউল করিম, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ সভাপতি আনোয়ার হোছাইন,সাবেক প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন,এসএম তারেক,নুরুল আমিন হেলালী,আতিকুর রহমান মানিক,এম আবু হেনা সাগর,ওসমান গনি ইলি, মিজবাহ উদ্দীন, মনছুর আলম,আলা উদ্দিন,বজলুর রশিদসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!