Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

নাইক্ষ‍্যংছড়িরের ঘুমধুমে এক লক্ষ দশ হাজার ইয়াবা ও নগদ টাকা সহ নারী আটক

আমিনুল ইসলাম

নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বান্দরবানের সহকারী পরিচালক মো: সিরাজুল মোস্তফার নেতৃত্বে জেলা কার্যালয় বান্দরবান ও জেলা কার্যালয় কক্সবাজার এর সম্মিলিত টিম নিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে মোট ১১০২০০ পিস ইয়াবা, এবং ৪৩৫০০ নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
১০ সেপ্টেম্বর বুধবার
সন্ধ্যার সময়
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যাংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ফাতেমা খাতুন(৩৮) এর নিজ নিমার্ণাধীন ১ তলার ৬ কক্ষ বিশিষ্ট বিল্ডিং এর বসতঘরের ভিতরে শয়ন কক্ষে রক্ষিত স্টিলের ওয়ারড্রব এর নিচের ড্রয়ারে লুকানো অবস্থায় প্লাস্টিকের সিনথেটিক ব্যাগের ভিতর টিস্যু ও স্কচটেপ দ্বারা মোড়ানো ১১০০০০ পিস এবং শয়ন কক্ষে রক্ষিত খাটের ওপর তোশকের নিচে পার্টস ব্যাগের ভিতর ২০০ পিস আ্যমফিটামিন যুক্ত মোট ১১০২০০ ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা আটকের বিষয়টি নিশ্চিত করেন,সিরাজুল মোস্তফা
সহকারী পরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!