মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১২ সেপ্টেম্বর)বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন/২০২৫খ্রি. এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। লিখিত পরীক্ষায় মোট ১৪ জন কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ০৫ জন চূড়ান্ত মেধাতালিকায় এবং ০২ জন অপেক্ষমাণ তালিকায় স্থান পান। এসময় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বলেন, “আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আজ চাকরিতে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দবোধ করছি” পরিশেষে তারা বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপার বলেন, স্বচ্ছ, মেধা, যোগ্যতা এবং প্রতিযোগিতার ভিত্তিতে আজ টিআরসি নিয়োগ পরীক্ষা জুন/২০২৫খ্রি. সম্পন্ন করে মোট ৭ জন প্রার্থী নির্বাচিত হন। আজ যারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তাদেরকে অবশ্যই সততা, নিষ্ঠা এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জনগণের সেবা করতে হবে। উক্ত পরীক্ষায় মেধাক্রমে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)’কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনেকে উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি