Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

মহাসড়ক থেকে পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের ‘নাকধরা মানববন্ধন’ কর্মসূচি

পটিয়া সংবাদ দাতা:- চট্টগ্রামের

পটিয়া পৌরসভার বাহুলী শ্রীমাই এলাকার মহা সড়কের উপর ময়লার স্তূপ সরাতে পটিয়া সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ‘নাকধরা মানববন্ধন কর্মসূচি’ গত ১২ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর আহ্বানে ও সংগঠনের আহবায়ক এডভোকেট জসীম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা অতিদ্রুত মহাসড়ের এ ময়লার স্তূপ সরাতে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহীর সু-দৃষ্টি কামনা করে বলেন ময়লার স্তূপ এর কারনে প্রতি নিয়ত চট্টগ্রাম কক্সবাজার যাওয়া পযর্টক ও  স্কুল কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয়রা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে করে নানা রোগব্যাধী চড়াচ্ছে। প্রসাশনকে অতিদ্রুত এর সমাধান  করতে জোর দাবী জানান।

পটিয়া সচেতন নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব আলমগীর আলমের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর উপদেষ্টা মাহমুদুল হক মাষ্টার, পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক নুরুল আলম সওদাগর, প্রভাষক ফারুক আহমেদ রাজু,  সদস্য মোহাম্মদ রানা, এস এম আবু হেনা,  যুব ফোরাম আহবায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরাম আহবায়ক নাফিজ করিম,

জমির উদ্দিন,   মোহাম্মদ আজম খাঁন, পটিয়া সচেতন যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন শিবলী, আমিন, ফারজানা আকতার,ওয়াহীদ, স্থানীয়দের মধ্যে নয়ন ইসলাম, সৌরভ, নঈমুল ইসলামসহ পটিয়া সচেতন নাগরিক ফোরাম ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, আগামী রবিবার পৌর প্রসাশক ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে স্বরকলিপি প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!