Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

লামায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড দিলেন: ইউএনও মো. মঈন উদ্দিন

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌরসভার মধুঝিরি পশ্চিমপাড়া এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় নাসির উদ্দিন রনি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে প্রশাসন। তিনি মৃত লিয়াকতের ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা দিকে।প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় মাতলামি ও বিরক্তিকর আচরণ করে আসছিলেন। এ সময় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধ আমলে নেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। স্থানীয় জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল গফুর বলেন, এই যুবক মাদক সেবন করে প্রায়ই মাতলামি করত। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমরা চাই এই ধরনের অভিযান আরও জোরদার হোক। আরেকজন স্থানীয় নারী বাসিন্দা জানান, “মাদকের কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। রনির শাস্তি দেখে আশা করছি অন্যরা ভয়ে এসব কাজ থেকে বিরত থাকবে আমাদের বিশ্বাস। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে। আগামী সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!