Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

রাজস্থলীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত।

হারাধন কর্মকার রাজস্থলী।

আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে রাঙ্গামাটি রাজস্থলীতে পূজামন্ডবগুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মামুনুল হক এর সভাপতিত্বে উপস্থিতি ছিলেন রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর জিয়াউর রহমান, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী বলেন, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই জয়নাল আবেদিন, জামাতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, আনসার ভিডিপির প্রতিনিধি দেলোয়ার ইসলাম সহ , প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলার বিভিন্ন মন্দির মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় জানায়, বরাবরের মতো এবারও উপজেলার তিনটি ইউনিয়নে ৪টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ পূজা উৎযাপন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশে পুজা উদযাপনের লক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকটি মন্ডপের নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে মন্ডপ কর্তৃপক্ষকে সি সি ক্যামেরা স্থাপনের পরামর্শ, সকল দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ সুষ্ঠ ভাবে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সাথে সকলে ঔক্যবদ্ধ হয়ে চলমান পরিস্থিতিতে দুর্গাপুজাকে শৃঙ্খলার মধ্যে দিয়ে শান্তিপুর্ণ ভাবে পালন করার লক্ষে একত্বতায় মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!