আমিনুল ইসলাম
নাইক্ষংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টাইফেয়েট ভেকসিনের রেজিষ্ট্রশনের অগ্রগতি বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায়
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত সভায় চলমান ভেকসিন বিষয়ে ব্যাপক আলোচনা হয়। এতে উপজেলার ৫ ইউনিয়নের প্রতিটি এলাকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য সরকারের দেয়া ভেকসিন প্রদানে পর্যালোচনা করা হয়।
সভায় ভেকসিন সংশ্লিষ্ট সকলকে সচেতনতার সাথে কাজ করার আহবান জানিয়ে হাসপাতাল প্রধান টিএইচও ডা.
মোহাম্মদ আবুল মনজুর বলেন,সরকারের দায়িত্ব নিষ্টার সাথে পালন করতে হবে।
কোনভাবে অবহেলা করার সুযোগ নেই।
তিনি আরো বলেন,উপজেলার ১২৪ টীকা কেন্দ্র ও আরো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ১০০ শত সহ মোট ২৫০ কেন্দ্রে ২৮ হাজার ভেকসিন দেয়া হচ্ছে।
যাদের জন্ম নিবন্ধন নেই তাদেরকে ম্যানুয়াল তালিকা করে ভেকসিন দেয়া হবে শেষে দিকে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি