Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

লামায় পাহাড়ে বৃদ্ধ কৃষকের শতাধিক লাউ গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া টিয়ারঝিরি এলাকায় সাধের লাউ নিয়ে স্বপ্ন দেখা হলো না বৃদ্ধ কৃষক বাদশাহর। চারাগাছ ছোট থেকে বড়ও হয়েছিল। কিন্তু গাছগুলো কারা যেন উপড়ে ফেলেছে। বর্গা নিয়ে চাষ করা জমির শতাধিক লাউ গাছে ফলন ধরেছে বেশ। কিন্তু দু-একদিনের মধ্যে বাজারজাত করার আগেই উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো কোন এক সময় রুপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি গ্রামে এই ঘটনা ঘটে। অথচ বৃদ্ধ কৃষক আগের দিন সন্ধ্যা বেলায় লাউ ডগা দেখেই ফিরেছিলেন ঘরে। কিন্তু সকালে এমন অবস্থা দেখে দিশাহারা হয়ে পড়েছেন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বৃদ্ধ কৃষক বাদশার ৩৩ শতক লাউ ক্ষেতের শতাধিক গাছের প্রতিটি ডগায় ডগায় কচি লাউ ঝুলছে। কিছুদিন পর এসব লাউ বাজারে বিক্রি করার স্বপ্ন ছিল তার। কিন্তু শনিবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন মাচার গাছগুলো নুঁইয়ে পড়েছে। প্রথমে ভেবেছিলেন রোদের কারণে এমনটা হয়েছে। কিন্তু পরে গাছের গোড়া উপড়ে ফেলার দৃশ্য দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন কৃষক বাদশা। বৃদ্ধ কৃষক বাদশাহ বলেন, লাউ চাষে খরচ হয়েছে অনেক টাকা। ঠিকমতো বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো দ্বিগুণ। ঋণ করে চাষ করেছি। লাউ বাজারে বিক্রি করে ঋণের টাকা শোধ করবো বলে ভেবেছিলাম। এখন সব গাছ কেটে ফেলায় আমি কীভাবে ঋণ পরিশোধ করবো বুঝতেছি না। আমার সঙ্গে ওভাবে কারো শত্রুতাও নেই। কারা এভাবে আমার পেটে লাথি মারলো? এ বিষয়ে লামা উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মো. আশরাফুজ্জামন সোহেল বলেন,রুপসীপাড়ায় জমির লাউ গাছ উপড়ে ফেলার ব্যাপারটি আমি জানতাম না। এখন আপনার মাধ্যমে শুনলাম। উপ-সহকারী কৃষি অফিসারকে পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!