Logo
শিরোনাম
ঈদগাঁওতে ধানের শীষের বিজয় মিছিল  অনুষ্ঠিত কক্সবাজার- ৩ আসনে ধানের শীষ প্রতীকের লূৎফুর রহমান কাজল এগিয়ে বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন, ৫০.৪২ %  কাস্টিং কক্সবাজার-১ আসনে ধানের শীষের দাপট…. ৭৪ কেন্দ্রে ৫৭ হাজারের বেশি ভোটে এগিয়ে সালাহউদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন….. ঈদগাঁও উপজেলায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি ঈদগাঁও উপজেলায় উৎসবের আমেজে ভোট গ্রহণ শুরু,উচ্ছ্বাসিত ভোটার ঈদগাঁও উপজেলায় ৩৬ কেন্দ্রে পৌঁছল নির্বাচনী সরঞ্জাম বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট ২০২৬ কে ঘিরে বান্দরবানে ব্রিফিং রাজস্থলীতে কোঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পোঁছে গেছে ভোটের সরঞ্জাম।

বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন, ৫০.৪২ %  কাস্টিং

বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন, ৫০.৪২ %  কাস্টি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-আজ ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটির আসনে বিলাইছড়ি উপজেলায় ১৩ টি কেন্দ্রে  শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সু-সম্পন্ন  হয়েছে বলে জানা গেছে । এতে ভোটাররা কোনরকম বাধা ছাড়াই  নির্বিঘ্নে ভোট দিয়েছেন। বেসরকারি নির্বাচন বা ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান। তিনি জানান, উপজেলায় সর্বমোট ২৪৫১৫:ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৪৩৮ জন। যা শতকরা হার  ৫০.৪২ %। তার মধ্যে  দীপেন  দেওয়ান ( ধানের শীষ প্রতীক ) পেয়েছেন ১০৮৮৭, অশোক তালুকদার (লাঙ্গল) ১৯৭, জুঁই চাকমা ( কোদাল) পেয়েছেন ৮৭, পহেল  চাকমা (ফুটবল) পেয়েছেন ৩০৮, মুহাম্মদ আবুবকর সিদ্দিক (রিকশা) পেয়েছেন ৩৬৫, মো: আবুল বাশার( ট্রাক) পেয়েছেন ২৮,  মোঃ জসীম উদ্দিন( হাতপাখা) পেয়েছেন ৫৪ ভোট। ১২৪৩৮ ভোটের মধ্যে  ১১৯২৬ বৈধ, বাতিল বা নষ্ট ভোট ৫১২।


আর হ্যাঁ’র পক্ষে  ভোট দিয়েছেন  ১৯৮৯ টি , না এর পক্ষে ভোট দিয়েছেন  ৯৫০৭, প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা এর সমষ্টি ১১৪৯৬, বাতিল ৯৪২ টি ভোট। একটি শান্তিপূর্ণ ও সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সুস্থ নির্বাচন উপহার দিতে দিনরাত দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, গোয়েন্দা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি, প্রথাগত নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং  অন্যান্যা আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!