Logo
শিরোনাম
ঈদগাঁওতে ধানের শীষের বিজয় মিছিল  অনুষ্ঠিত কক্সবাজার- ৩ আসনে ধানের শীষ প্রতীকের লূৎফুর রহমান কাজল এগিয়ে বিলাইছড়িতে শান্তিপুর্ণভাবে নির্বাচন সম্পন্ন, ৫০.৪২ %  কাস্টিং কক্সবাজার-১ আসনে ধানের শীষের দাপট…. ৭৪ কেন্দ্রে ৫৭ হাজারের বেশি ভোটে এগিয়ে সালাহউদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন….. ঈদগাঁও উপজেলায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি ঈদগাঁও উপজেলায় উৎসবের আমেজে ভোট গ্রহণ শুরু,উচ্ছ্বাসিত ভোটার ঈদগাঁও উপজেলায় ৩৬ কেন্দ্রে পৌঁছল নির্বাচনী সরঞ্জাম বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট ২০২৬ কে ঘিরে বান্দরবানে ব্রিফিং রাজস্থলীতে কোঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পোঁছে গেছে ভোটের সরঞ্জাম।

কক্সবাজার- ৩ আসনে ধানের শীষ প্রতীকের লূৎফুর রহমান কাজল এগিয়ে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কক্সবাজার ৩ আসনে (ঈদগাঁও -কক্সবাজার সদর-রামু) ধানের শীষের পদপ্রার্থী লুৎফুর রহমান কাজল এগিয়ে রয়েছেন। ঈদগাঁও উপজেলার ৩৬ কেন্দ্রের ফলাফলে তিনি ৩১ হাজার ৩৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর ২৮ হাজার ৮১৫ ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী এই উপজেলায় ২ হাজার ৫৩৭ ভোটে এগিয়ে রয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবীর উপজেলা কন্ট্রোল রুম থেকে সরাসরি ফলাফল ঘোষণা করেন এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও সচেতন জনগণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনে সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে তিনটি উপজেলা (সদর-রামু-ঈদগাঁও) নিয়ে কক্সবাজার-৩ আসন। এ আসনে ভোটার সংখ্যা ৫,৪০,৬৪৪ জন। তৎমধ্য ঈদগাঁও উপজেলার ভোটার সংখ্যা ১,০১,৬৯৩ জন,পুরুষ ভোটার ৫৪,৮৭২ জন,মহিলা ভোটার ৪৬,৮২১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!