• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজস্থলীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন ইউএনও। ডিসি সড়ক যেন অঘোষিত বাসস্ট্যান্ড… ঈদগাঁওতে দীর্ঘবছরেও বাস টার্মিনাল নেই, সড়ক জুড়েই ভোগান্তি বান্দরবানো সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ সমাপনী: দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান নাইক্ষ্যংছড়িতে সুপেয় নিরাপদ পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ঈদগাঁও ইউনিয়ন পরিষদ উদ্যােগে তিনচাকার বিভিন্ন যানবাহনের লাইসেন্স বিতরণ বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে  বিদায় ও বরণ সংবর্ধনা 

লামায় ফ্যামিলি সমাবেশ ও  ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লামা তথ্য অফিসের আয়োজনে সোমবার (৪ মে’ ২৬ইং) লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে বর্তমান সরকারের নির্বাচনি  ইশতেহার অনুযায়ী গৃহীত নানামুখী উন্নয়নমূলক প্রকল্পের তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মমওকুফ, নারীর জন্য গাড়ি ও হেলথ কার্ড প্রভৃতি বিষয়ে আলোচনা করেন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবারভিত্তিক সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতি বক্তৃতায় সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের প্রথম ধাপে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নকে অন্তর্ভুক্ত করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বক্তৃতায় অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা,মোবাইল ব্যাংকিং এর গোপনীয় পিন নাম্বার শেয়ার না করার অনুরোধ জানান এবং ফ্যামিলি কার্ডের আওতায় নগদ আর্থিক সহায়তা পাওয়া শর্তাবলি নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা