• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে কুকুরের কামড়ে আহত ১৭, হাসপাতালে ভর্তি ১ ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় দুই দফা ডাকাতি ইসলামাবাদে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ২ পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ

নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে অর্ধলাখের বেশি ইয়াবা উদ্ধার

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৪০০ টাকা।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ফুলাঝিড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১১ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৭/৩-এস থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলাঝিড়ি এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের সার্বিক নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালায়। এ সময় একদল চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বহন করা ইয়াবার কার্টন ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচটি কার্টনে থাকা মোট ৫০ হাজার ২১৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৪৯ হাজার ৭২০ পিস এবং সবুজ রঙের ৪৯৮ পিস ইয়াবা ছিল।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা