• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত লামায় মাতামুহুরি নদী থেকে ৬০ বছর বয়সী একজন মরদেহ উদ্ধার ঈদগাঁওতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত লামা- আলীকদম সড়কে খাদে পড়ল কাভার্ডভ্যান, অক্ষত চালক ঈদগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নাইক্ষ্যংছড়িতে ‘লাল বিল্ডিং নামে পরিচিত মনির আহমেদের বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ফাতেমা বেগমের বিরুদ্ধে, দুর্ভোগে ১৫ পরিবার বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার

বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বিভিন্ন দপ্তরে পতাকা উত্তোলন, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহম্মদ, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, উপজেলা মেডিকেল অফিসার নুর উদ্দিন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান  এবং সঞ্চালনায় রুবেল বড়ুয়া ( কৃষি)। 

এছাড়াও উপস্থিত ছিলেন থানা উপ-পরিদর্শক ( এসআই):আলাউদ্দিন সরকার,  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা,  যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানী বড়ুয়া,  শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা,প্রভাষক হারুনুর রশিদ, পল্লী সঞ্চয় ব্যংকের শাখা ব্যবস্থাপক (চ. দা.) আশাপ্রিয় চাকমা, শিক্ষক সুমী চক্রবর্তী, স্বপন দাশ এবং তথ্য আপা আম্বিয়া বেগমসহ সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা