• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিবির লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

বান্দরবান জেলা ছাত্র দলের  আহ্বায়ক বিরুদ্ধে নাইক্ষ্যংছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ১০৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সভাপতি ফরহাদ হোসেন (জিকুর) বিরুদ্ধে নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ মিছিল করেছে  ছাত্রদল। রবিবার ১০ মে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েকশ ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে নাইক্ষ্যংছড়ি বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তারা বলেন, বান্দরবান জেলায় দূর দিনে ছাত্রদলের ব্যানারে নেতৃত্ব দেওয়া ছাত্রদের বাদ দিয়ে একজন দুই সন্তানের জনকে জেলা ছাত্রদলের সভাপতি করায় জেলার ষড়যন্ত্রকারী নেতাদের দায়ী করে এর তীব্র সমালোচনা করেন। সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান বলেন, ফারহাদ হোসেন জিকু একজন  ব্যবসায়ী, তিনি তার ব্যবসা সসল রাখতে বিগত পেশীশ সরকারের সাথে আতাত করে তার ব্যবসা পরিচালনা করেছেন। তিনি বিগত দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য থাকাকালীন দলীয় কোন মিটিং মিছিলে আমরা তাকে দেখিনি। তাই এই দুই সন্তানের পিতাকে কমিটি থেকে বাদ দিয়ে রাজপথের পরীক্ষিত ছাত্রদের দিয়ে জেলা ছাত্রদলের কমিটি পূর্ণ গঠনের জন্য কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের কাছে অনুরোধ করেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তারা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা