• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে পুলিশের অভিযানে জুয়াডিসহ গ্রেফতার ৯  ঈদগাঁওতে ঘুমন্ত অবস্থায় নিভে গেল এসএসসি পরীক্ষা্থীর জীবন পটিয়ায় আমজু মিয়ার বলীখেলায় চ্যাম্পিয়ন মহেশখালীর মাসুম বলী লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত ৬ ঈদগাঁও উপজেলায় আকস্মিক সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির  প্রান্তিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা ও  চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেমের জানাযায় শোকার্ত মানুষের ঢল তুতুকখালী থেকে গ্রেফতার ইসলামপুর সেলিম বাবুর হত্যা মামলার আসামী আতাউল্লাহ

ঈদগাঁওতে ঘুমন্ত অবস্থায় নিভে গেল এসএসসি পরীক্ষা্থীর জীবন

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

রাতে চলেছিল পদার্থবিজ্ঞান (ফিজিক্স) পরীক্ষার প্রস্তুতি। টেবিল গুছিয়ে ঘুমাতে গিয়েছিল আয়েশা। কিন্তু সেই ঘুমই যে শেষ ঘুম হবে, তা কল্পনাও করেনি কেউ। ভোরে মা ডাকতে গিয়ে দেখলেন, নিথর হয়ে পড়ে আছে মেয়ের দেহ।

​শনিবার ভোররাতে ঈদগাঁও উপজেলার জাগির পাড়ায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। আয়েশা উক্ত এলাকার মাহাবু আলমের কন্যা এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল) থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।

​পারিবারিক সূত্র মতে, আয়েশা বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী ছিল। শুক্রবার দিবাগত রাতে পরবর্তী ফিজিক্স পরীক্ষার প্রস্তুতির জন্য সে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে। ভোরে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় মা তাকে ডাকতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোন সাড়া না পাওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, অনেক আগে তার মৃত্যু হয়েছে।

​নিহতের চাচাতো ভাই মনির আহমদ জানান, আয়েশা অত্যন্ত পরিশ্রমী ছিল। চলতি এসএসসি পরীক্ষার বিগত সাতটি বিষয় সে খুব ভালোভাবে সম্পন্ন করেছিল। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

মেধাবী এই ছাত্রীর অকাল মৃত্যুতে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে সকালে শিক্ষার্থীকে শেষবার দেখতে তার বাড়িতে ভিড় করেন শিক্ষক ও সহপাঠীরা।

​একটি সম্ভাবনাময় জীবনের করুণ সমাপ্তিতে পুরো এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা