• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস – ২০২৬। প্রকৃতি থেকে অনুপ্রেরণা জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে এ উপলক্ষে শুক্রবার (০৫ জুন) সকালে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা প্রধান অতিথি হিসেবে ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আবু হানিফ ও থানা পুলিশের উপ পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী, কারিতাস বাংলাদেশ’র উপজেলা শাখার মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা’সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন সহ প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিভিন্ন প্রজাতির গাছ শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, এটি গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তাঁরা সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আলোচনা সভা অতিথিরা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা