• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিবির লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

মহান রবের অসীম অনুগ্রহে আল- কুরআনের আলো সর্বস্তরে পৌঁছে দেয়ার মহান প্রত্যয়ে ঈদগাঁওতে উদ্বোধন হয় একটি হিফজ খানার।

ইউনিয়নের জাগির পাড়ায় এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সে শুক্রবার বাদে জুমা এর উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের মুতাওয়াল্লী হারুন অর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদ বাজেট থেকে বহুমুখী এ দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দ্রুত বাজেট বরাদ্দের আশ্বাস দিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। 

তিনি বলেন, এলাকার এ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত। নতুন নতুন ধর্মীয় প্রতিষ্ঠানের গোড়া পত্তনের মাধ্যমে এই প্রজন্ম আগামীতে দ্বীন ও ধর্মের দিকে ধাবিত হবেন বলেও উল্লেখ করেন তিনি। 

আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য রাখেন এমইউপি জয়নাল আবেদীন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ঈদগাঁও উপজেলা অফিসের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, হোমিও চিকিৎসক মাস্টার মোহাম্মদ আলম,প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আহমাদুল্লাহ সোলতানী,খাগড়াছড়ি আলিম মাদ্রাসা প্রভাষক মাওলানা ইব্রাহিম মিয়াজী।

স্থানীয় শিক্ষক ইমরানুল হকের সঞ্চালনায় এতে বক্তারা আশা প্রকাশ করে বলেন, এই প্রতিষ্ঠান থেকে এমন একদল কুরআনের হাফেজ গড়ে উঠবে, যারা নিজেদের জীবনকে কুরআনের আদর্শে আলোকিত করার পাশাপাশি সমাজ ও জাতির জন্য কল্যাণের দিশারী হবে ইনশাল্লাহ।

উদ্বোধনের বরকতময় ও আনন্দঘন মুহূর্তে আমন্ত্রিতদের মূল্যবান পরামর্শ এবং আন্তরিক দোয়া আয়োজনকে মহিমান্বিত এবং কুরআনের খিদমতের পথে তাদের জন্য উৎসাহ ও প্রেরণা যোগাবে।

আয়োজকরা মহান আল্লাহ তায়ালার জন্য সমস্ত প্রশংসা নিবেদন করে বলেন, তিনি মানবজাতির হিদায়াতের উৎস হিসেবে পবিত্র আল- কুরআন নাযিল করেছেন এবং কোরআনের খিদমতের জন্য যুগে যুগে নিবেদিত প্রাণ মানুষ সৃষ্টি করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা মনছুর আলম, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমানুল হক, নাইক্ষনদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু তাহের, জাগির পাড়া বায়তুর রহমান জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা হোছাইন আহমদ, এলাকার মুরুব্বী আবু শামা, বদরুদ্দোজা, মোহাম্মদ ইউনুসসহ কমপ্লেক্সের দায়িত্বশীলসহ স্থানীয় ব্যক্তিবর্গরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা