• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Headline
ঈদগড়ে চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসায় ইসলাহী জোড় ২৯ জুলাই বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান জ্ঞানহীনতার পরিচয়…..  ঈদগাঁও ভূমি অফিসের সীমানা প্রাচীরে বিজ্ঞপ্তি টাঙানোর পরেও ময়লা আবর্জনা…. ঈদগাঁওয়ের আলমাছিয়া মাদ্রাসা সড়কের জলাবদ্ধ স্থানটি বালি দিয়ে সংস্কারে এগিয়ে আসলেন ইউনিয়ন পরিষদ ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ ঈদগাঁওতে নিদের্শনাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ক্ষতিকর পন্য বিক্রি টেকসই ড্রেনেজ ব্যবস্থার অভাবে জনভোগান্তি চরমে ঈদগাঁও বাজারবাসীর বাঙ্গালহালিয়া আবাসিক মুন্সি পাড়া খালপার পর্যন্ত চলাচল রাস্তার বেহাল দশা,ইট সলিং করার দাবি এলাকাবাসীর ঈদগাঁওতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বিএড়িসির সরকারি জমি দখলের অভিযোগ

Reporter Name / ৯৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত বিএডিসির সার গুদাম, কার্যালয় ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সীমানা প্রাচীর ভেঙে সম্প্রতি একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বিএডিসির সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ)।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৬৮ সালে তৎকালীন সার্কেল অফিসার (উন্নয়ন) কর্তৃক জমিটি আইনগতভাবে বিএডিসির অনুকূলে হস্তান্তর করা হয়। এরপর থেকে সেখানে সরকারি অবকাঠামো নির্মাণ করে কৃষি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন সরকারি দখল ও ব্যবহারে থাকা সম্পত্তির ওপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানা দাবি আইনগতভাবে প্রশ্নবিদ্ধ বলে অভিযোগে বলা হয়েছে।

বিএডিসির দাবি, জমির মালিকানা নিয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও একটি পক্ষ রাতের আঁধারে সরকারি জায়গায় প্রবেশ করে নতুন স্থাপনা নির্মাণ, সীমানা প্রাচীর ভাঙচুর এবং সরকারি সম্পদের ক্ষতিসাধন করেছে। এতে সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তবে অভিযুক্ত মোহাম্মদ সোয়াব অভিযোগ অস্বীকার করে বলেন, জমির বিষয়ে তাদের বৈধ খতিয়ান রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় সচেতন মহল সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা