• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ

বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার

Reporter Name / ২৭৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই বছরের শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে মো. নাছির (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাছির উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্যাঝিরি পাড়ার বাসিন্দা মজু মাঝির ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার (১০ জুন) বিকেল প্রায় ৫টার দিকে বাঁশখাইল্যারিরি পাড়ায় এক বিধবা নারী বাড়ির পাশের বিলে তরকারি কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় মো.নাছির হঠাৎ পিছন থেকে তাকে জাপটে ধরেন। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধর্ষণে বাধা দিলে অভিযুক্ত নাছির একটি ধারালো ছুরি বের করে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে ওই নারী জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। তিনি দাবি করে বলেন, পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত তার পিছু ধাওয়া করেন। একপর্যায়ে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর ফের ওই নারীর ২ বছরের শিশু সন্তানকে অপহরণেরও চেষ্টা চালায় মো. নাছির। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাছির গা ঢাকা দেয়।পরে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টার দিকে মো. নাছিরের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার প্রেক্ষিতে ভোর তিনটার দিকে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল আহমেদ’ র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে নাছিরকে গ্রেফতার করেন। বিধবা নারীকে ধর্ষণ চেষ্টা ও শিশু অপহরণ চেষ্টার অভিযোগে নাছিরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল প্রতিবেদক’কে বলেন, গ্রেফতার নাছিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা