• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ

ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

চলমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা হতদরিদ্র, অসহায় ও শতবর্ষী বৃদ্ধা শেফালী পাল পেলেন খাদ্য ও বস্ত্রের সহায়তা। তিনি প্রয়াত রবীন্দ্রনাথ পালের স্ত্রী।

​শনিবার বিভিন্ন মাধ্যমে শতবর্ষী এই অসহায় নারীর দুঃখ-কষ্টের কথা নিয়ে প্রতিবেদন হওয়ার পর বিষয়টি নজরে এসেছেন ঈদগাঁও উপজেলা প্রশাসনের। সংবাদটি দৃষ্টিগোচর হওয়ার পর
১৮ অক্টোবর (রবিবার) ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা দ্রুত পদক্ষেপ নেন।  ওই বৃদ্ধার জন্য আগামী এক মাসের খাদ্যসামগ্রী ও নতুন বস্ত্র উপহার হিসেবে বরাদ্দ দেন।
​পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে এসব খাদ্য ও বস্ত্র উপহার সামগ্রী সকাল ১০টায়
ইউপি পরিষদে শেফালী পালের হাতে তুলে দেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। উপহার সামগ্রী গ্রহণকালে শেফালী পাল আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।

​ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা এই অসহায় নারীর বিষয়টি জানতে পারি। ইউএনও মহোদয়ের আন্তরিকতায় দ্রুত খাদ্য ও নতুন পোশাক পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।  সমাজের সকল বৃত্তবানদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানান পালপাড়ার বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা