• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

ঈদগাঁওয়ের কালিরছড়ায় ব্যতিক্রমী আয়োজন, নামাজমুখী যুবকদের মাঝে পুরস্কার

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

যুব সমাজকে নামাজমুখী ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঈদগাঁও আলোর দিশা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পরপরেই কালিরছড়া শিয়াপাড়া জামে মসজিদে টানা ১মাস ১০দিন জামায়াতে নামাজ আদায়কারী যুবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিশেষ আয়োজনে নিয়মিত জামায়াতে অংশ গ্রহণকারী যুবকদের উৎসাহিত করতে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পুরস্কার হিসেবে বিতরণ করা হয় বাইসাইকেল,পাঞ্জাবি, ফুটবল, ক্রিকেট ব্যাট, স্কুল ব্যাগ এবং মিসওয়াক।

আয়োজকরা জানান,বর্তমান সময়ে যুব সমাজ কে ধর্মীয় অনুশাসনের প্রতি আরও আগ্রহী করে তুলতে ও মসজিদমুখী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, এমন সুন্দর এবং ইতিবাচক কার্যক্রম যুবকদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক হবে।

স্থানীয় মুসল্লী ও এলাকাবাসী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজে ইতিবাচক পরি বর্তন আনতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা