• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

লামায় রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার ২

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার ​বান্দরবানের লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি, ভিডিও ধারণ এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে ‘মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে’র ব্যবস্থাপকসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদ (২৫) এবং তাঁর সহযোগী মো. হৃদয় (২৮)। এর আগে গতকাল রোববার (২৮ জুন) সন্ধ্যায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার ও ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জুন তিন পর্যটক মাতামুহুরী নদীতে নৌকাভ্রমণে বের হয়েছিলেন। যাত্রাপথে এক নারী পর্যটক অসুস্থ বোধ করলে তাঁরা বিশ্রামের জন্য মানিকপুরের কাছে অবস্থিত ‘মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে’ যান। রিসোর্টের কক্ষে প্রবেশ করার পরপরই ব্যবস্থাপক রাশেদ ও তাঁর সহযোগী হৃদয় কক্ষের বাইরে থেকে দরজা আটকে দেন। এরপর আরও সাত-আটজন লোক নিয়ে তাঁরা কক্ষে ঢুকে পর্যটকদের মুঠোফোন কেড়ে নেন।

​ভুক্তভোগী পর্যটকদের অভিযোগ, রিসোর্টের ভেতরে এক নারীকে শ্লীলতাহানি করে সেই দৃশ্য ভিডিও ধারণ করেন আসামিরা। এ সময় ওই পর্যটকদের কানের দুল ও ব্যাগে থাকা ৪৮ হাজার টাকা ও বিকাশে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় এবং জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।​এ ঘটনায় পর্যটকদের একজন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে লামা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

​এই বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইসার হামিদ বলেন, মামলার এজাহারভুক্ত তিনজনের মধ্যে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল মঙ্গলবার আদালতে রিমান্ডের আবেদন করা হবে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা