• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা-ও মাইজ পাড়ার খাল খননের গুরুত্ব বিবেচনায়…. ঊর্ধতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরণ করল ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মেজর হাফিজ ,,,, রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন। ঈদগড়ে চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসায় ইসলাহী জোড় ২৯ জুলাই বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান জ্ঞানহীনতার পরিচয়…..  ঈদগাঁও ভূমি অফিসের সীমানা প্রাচীরে বিজ্ঞপ্তি টাঙানোর পরেও ময়লা আবর্জনা….

ঈদগাঁওতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন…. ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। এতে সভাপতিত্ব করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচীব আজমগীর,উপজেলা যুবদল আহবায়ক কামাল উদ্দিন,জালালাবাদ বিএনপি সভাপতি নুরুল আলম,ইসলামাবাদ বিএনপির সিনিয়র সহ সভাপতি রশিদ আহমদ সহ বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কৃষি বিভাগের কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নানা  প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা, রোপা আমন ধানের চারা,হাইব্রিড মরিচের বীজ,লেবুর চারা,গ্রীষ্মকালীন শাকসবজির বীজ,সারসহ  অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বক্তারা বলেন,সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি,খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা কৃষকদের বিতরণ কৃত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে অধিক উৎপাদনের মাধ্যমে দেশে খাদ্য নিরাপত্তা জোর দারে ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও উন্নত কৃষি উপকরণ পৌঁছে দিয়ে উৎপাদন শীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষিকে আরো টেকসই ও লাভজনক করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা