• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

দৈনিক জনতা স্টাফ রিপোর্টার আবদুল মতিন চৌধুরীর সাংবাদিকতা  পেশায়৪০ বছর পদার্পণ 

Reporter Name / ১৯৬ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

আমার প্রিয় সহকর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল মতিন চৌধুরী সাংবাদিকতা পেশায় গৌরবময় ৪০ বছরে পদার্পণ করেছেন। ১৯৮৭ সালের ১৬ জুন তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতা পত্রিকায় যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা করেন। বর্তমানে তিনি দৈনিক জনতার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ি ও দৈনিক কক্সবাজার কণ্ঠ পত্রিকায়ও দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক নয়া বাংলা, দৈনিক গিরি দর্পণ, দৈনিক রাঙামাটি, দৈনিক যুগরবি, দৈনিক নতুন বাংলাদেশ এবং ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করেছেন।

সাংবাদিকতা অঙ্গনে তাঁর চার দশকের অবদান সত্যিই প্রশংসনীয়। আমার প্রিয় এই সহকর্মীর দীর্ঘ নেক হায়াত, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। মহান আল্লাহ তাঁকে সুস্থ ও সুন্দর জীবন দান করুন আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা