• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (৩ জুলাই) দিনগত রাতে মাতামুহুরী নদীর বাজার ঘাট এলাকায় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এতে থানা পুলিশ সহযোগিতা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লামী নদীর ওই এলাকায় ব্লক নির্মাণের জন্য এক শ্রেণির অসাধু চক্র প্রতি রাতে অবৈধভাবে শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে অভিযান চালায় প্রশাসন।

অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর প্রবাহের জন্য স্বাভাবিক হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা