• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

রাজস্থলীতে  প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন।

Reporter Name / ৬৪ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

হারাধন কর্মকার,রাজস্থলী ।

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে  যথাযোগ্য মর্যাদায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই ) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী  উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান নবকুমার তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা  হয়। এ সময় পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফলভোগীরা তাদের অভিজ্ঞতা ও অভিব্যক্তি প্রকাশ করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,বি আর ডিবির পরিদর্শক মংচিহলা মারমা, মাঠ সংগঠক আওয়াইমং মারমা, অফিস সহায়ক মো, নাছির উদ্দীন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা।
প্রধান অতিথির  বক্তব্যে  পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশের টেকসই উন্নয়নে পল্লী উন্নয়নের ভূমিকা আরও সুদৃঢ় হবে। আলোচনা সভার পর বিভিন্ন ফলজ ঔষধি চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা