• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Headline
উপজেলা নির্বাচন অফিসে স্বচ্ছতাও শৃঙ্খলার নতুন উদ্যোগ নেন নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীতে যানবাহনের সংঘর্ষে নিহত-৪, আহত ৫ সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি পুনর্বহালে অগ্রগতি নেই: ইরান স্ট্রোক জনিত অসুস্থ ঈদগাঁও বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, দোয়া কামনা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইজারা ডাক স্বচ্ছতায় উপজেলা প্রশাসনের প্রশংসা, ডাক পেলেন জিয়াবুল হক।। ‘আদিবাসী গোষ্ঠী নেই’—দুই মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ জাতীয় আদিবাসী পরিষদ

রাজস্থলীতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্বিতীয় দফায় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

Reporter Name / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাজস্থলী প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫৬টি বানভাসি পরিবারের মাঝে দ্বিতীয় দফায় জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ১নং ঘিলাছড়ি ও ২নং গাইন্দ্যা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বানভাসি পরিবারগুলোর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী মো. গোফরান, স্থানীয় ইউপি সদস্য ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, উদয় কুমার তঞ্চঙ্গ্যা, ক্যাসাচিং মারমা মিলন, স্থানীয় কারবারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য ছিল ১০ কেজি চাল, ভোজ্য তেল, চিড়া, আলু, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, সাবান, চিনি এবং ১টি করে লাইটার।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান বলেন, আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে আসছি। উপজেলার ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আমরা জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। দুর্যোগকালীন সময়ে আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা