• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

চট্টগ্রামে চলন্ত ট্রেনে ইটপাটকেল নিক্ষেপে মাথা ফাটল ঈদগাঁওর এক যাত্রীর

Reporter Name / ৬৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

চলন্ত ট্রেনে ইটপাটকেল নিক্ষেপে মাথা ফাটলো ঈদগাঁওয়ের এক যাত্রীর। এ ঘটনায় অপর যাত্রীদের মাঝে আতংক ও চরম উদ্বেগ দেখা দেয়।

জানা যায়,গত ৫ জুলাই কাজ শেষে ট্রেনযোগে ঈদগাঁওতে আসার লক্ষে শুলকবহর স্টেশনে অবস্থান নেন উপজেলার সদর ইউনিয়নের মাছুয়াখালী মুরাপাড়ার রমিজ আহমদের পূত্র আবদুল মান্নান। যথাসময়ে ট্রেন আসার পরপর ট্রেনের ভেতর সিটে বসে পড়েন। কিছুক্ষণ পর ট্রেনটি ছেড়ে দেয়। পথিমধ্যে সম্ভব্য পয়েন্ট (জানালীহাট হতে কালুরঘাট সেতুর আগ ) পযন্ত পথেই উশৃঙ্খল যুবকেরা ইটপাটকেল ছুঁড়ে মারলেই সোজা মান্নানের মাথায় এসে লাগলেই রক্তাক্ত অবস্থায় মান্নান অজ্ঞান হয়ে পড়েন। মাথা থেকে ঝরছিল রক্ত। এসময় ট্রেনের অন্য যাত্রীরা তাকে (কালুরঘাট সেতু)র আগে নামিয়ে দেওয়ার জন্য তোড়জোড় করলেও আহত মান্নানকে চট্টগ্রাম বোয়ালখালী স্টেশনে নেমে দিয়ে ট্রেনটি চলে যায়। মানবিক দৃষ্টিকোণ আহত মান্নানের পাশে দাঁড়ায়নি রেল কতৃপক্ষ।

পরবর্তীতে আহত মান্নানের মোবাইল থেকে বড় ভাই মিজানকে ফোন দিয়ে আহতের বিষয়টি অবগত করলে মান্নানকে উদ্ধার পূর্বক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

পারিবারিক সূত্রে জানা যায়, চমেকেই চিকিৎসারত অবস্থায় মান্নানের মাথায় ১০/১২টি সেলাই করা হয়। এখনো তার অবস্থা অপরিবর্তিত। ইট পাটকেলের আঘাত মাথার ভেতর অংশে জখম হয়। সে কারনে আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক। এ রিপোর্ট লেখা পযন্ত গুরুতর আহত মান্নান ঈদগাঁও মাছুয়াখালী মুরা পাড়ায় নিজ বাড়ীতে রয়েছেন। চট্টগ্রাম মেডি কেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার স্বাক্ষরিত পুলিশ কেইজও প্রদান করা হয়। 

আহতের ভাই মিজানুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ইটপাটকেল নিক্ষেপকালে আহত মান্নানকে চট্টগ্রামের বোয়ালখালী রেলস্টেশন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন। 

উল্লেখ্য যে, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেনে ইটপাটকেল ছুঁড়ে মারে কতিপয় উশৃঙ্খল শ্রেনীর কিছু যুবক। এতে ট্রেনে অবস্থানরত যাত্রী দের আহত হওয়ার ঘটনা ঘটে। এমন ঘটনায় চলন্ত ট্রেনের ভেতরে শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত পুলিশ থাকলেও বাস্তবে তাদের কাজ কি এমনি প্রশ্নে ঘোরপাক খাচ্ছেন রেল যাত্রীদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা