• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
পোকখালীতে মৌলানা রেজাউল করিমের মৃত্যু,সর্বমহলে শোকের ছায়া বিলাইছড়িতে আলিখিয়ং রেঞ্জ অফিসের উদ্যোগে চারা বিতরণ পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! শিক্ষক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা সম্পন্ন দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের

জালালাবাদে ময়লার পাহাড় : দূগন্ধেই বিষিয়ে উঠেছে পরিবেশ, রোগ ব্যধির আশংকা

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ময়লার পাহাড় দূগন্ধে বিষিয়ে উঠে পরিবেশ। চলাফেরায় যেন দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় লোকজনদের কে। নানান রোগব্যধির আশংকায় স্থানীয়রা। 

জানা যায়,জালালাবাদের পাবলিক লাইব্রেরীর পাশ্ববর্তী সংলগ্ন পয়েন্টে বৃহৎ একটি ময়লার পাহাড় রয়েছে। আশপাশ অংশটুকু যেন ময়লায় ভরপুর। 

ময়লা আবজনায় পাশে রয়েছে বাসাবাড়ী,পুকুর, ধর্মীয় উপাসনালয়, শহীদ মিনার এবং পাবলিক লাইব্রেরী। এছাড়া পাবলিক লাইব্রেরী দেয়ালের পাশঘেষে ময়লার স্তুপ যেন চোখে পড়ার মতন।
পাশ্ববর্তী গ্রাম্য সড়ক দিয়ে চলাচল করে থাকেন প্রতিনিয়ত অসংখ্য মানুষ। হেফজখানাও নূরানী মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আসা যাওয়া করে থাকেন উক্ত সড়ক দিয়ে।

আরো জানা যায়, ময়লার পাহাড়ের পাশ্ববর্তী স্থানে বড় পুকুরটিতে সকালে গোসল করে থাকে ব্যবসায়ীসহ স্থায়ীয়রা। এমনকি প্রায়সময় নানা কাজেকর্মে পুকুরের পানিও ব্যবহার করে থাকে। ময়লার গন্ধেই অতিষ্ঠ হয়ে উঠেন লোক জনরা। 

স্থানীয় সূত্র মতে,ঈদগাঁও বাজারের বিভিন্ন অংশ থেকে ময়লা আবজনাগুলো দিনে/রাতে ফেলা হয়ে থাকে কালীবাড়ী সংলগ্ন পুকুরের পাশ্ববর্তী পয়েন্ট। বৃষ্টির পানিতে ভিজে ময়লা থেকে গন্ধ বের হয়। যে দূগন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে ছাত্র ছাত্রী সহ বাজারে বিভিন্ন কাজেকর্মে আসা লোকজন। 

কজন পথচারীর সাথে কথা হলে তারা জানান, ময়লা আবজনার গন্ধে অনেক সময় হাঁটাচলা দায় হয়ে পড়ে। ময়লার কারনে মশা মাছির উপদ্রব বেড়েছে। রোগব্যধির আশংকা প্রকাশ করে তারা। পরিবেশকে ভাল রাখতেই গ্রাম্য এলাকা থেকে ময়লাগুলো সরিয়ে নির্জন স্থানে ফেলার দাবীও জানিয়েছেন। 

পাবলিক লাইব্রেরীর দায়িত্বশীল রাশেল জানান, দীর্ঘদিন ধরে ময়লা আবজনার স্তুপটি রয়েছে। লোকজন চলাফেরায় দূগন্ধে বিষিয়ে উঠেছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে

স্থানীয় তেলীপাড়া সড়কে সহস্রাধিকের বেশি লোকজনকে ময়লা আবজনায় পাশঘেষেই চলা চল করতে হচ্ছে প্রতিদিনই। 

জালালাবাদ ইউপি পরিষদের দফাদার মিজান জানান, তেলীপাড়ায় জমানো ময়লা সরানোর কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা। দূগন্ধের মধ্যদিয়ে বসবাস করতে হচ্ছে।  
স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা জানান, এলাকা থেকে ময়লা আবজনা সরানোর ব্যবস্থা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা