• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline
পোকখালীতে মৌলানা রেজাউল করিমের মৃত্যু,সর্বমহলে শোকের ছায়া বিলাইছড়িতে আলিখিয়ং রেঞ্জ অফিসের উদ্যোগে চারা বিতরণ পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! শিক্ষক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা সম্পন্ন দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের

ইসলামপুরে চাঞ্চল্যকর সেলিম হত্যা মামলার ৩ আসামীর জামিন নামঞ্জুর

Reporter Name / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামপুরের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার অন্যতম ৩ আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার (২২ জুলাই) তিন আসামি পূর্বে হাইকোর্ট কর্তৃক নেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের সময় সীমা শেষ হওয়ার পর আদালতে উপস্থিত হয়ে পুনরায় জামিন আবেদন করলে কক্সবাজার জজ আদালত-২ জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

তারা হল চাঞ্চল্যকর হত্যা মামলার ১নং আসামি ইসলামপুর উত্তর নাপিতখালীর মোহাম্মদ কালুর ছেলে ইউপি সদস্য নুর মোহাম্মদ, ইসহাক মিয়ার ছেলে ৩ নম্বর আসামি মোবারক এবং তার ভাই রমিজ আহমদ। ইতিপূর্বে ২ নম্বর আসামি প্রধান আসামির ছেলে আতাউল্লাহ আটক হয়েছেন।

নিহতের মামা রফিক উদ্দিন লিটন তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সনক কান্তির মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিগত ১৬ এপ্রিল গভীর রাতে ইসলামপুর ইউপির মধ্যম নাপিতখালী এলাকার সোলাইমান ড্রাইভারের ছেলে ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী (৩২), প্রকাশ সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে ঘর থেকে তুলে নিয়ে অমানবিক কায়দায় রাতভর নির্যাতন করে ঘের মালিকপক্ষ। পরে দীর্ঘ ১১ দিন বাঁচার লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৮ এপ্রিল মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে ঈদগাঁও থানায় ইউপি সদস্য নুর মোহাম্মদকে প্রধান আসামি করে কজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা