• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Headline
উপজেলা নির্বাচন অফিসে স্বচ্ছতাও শৃঙ্খলার নতুন উদ্যোগ নেন নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীতে যানবাহনের সংঘর্ষে নিহত-৪, আহত ৫ সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি পুনর্বহালে অগ্রগতি নেই: ইরান স্ট্রোক জনিত অসুস্থ ঈদগাঁও বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, দোয়া কামনা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইজারা ডাক স্বচ্ছতায় উপজেলা প্রশাসনের প্রশংসা, ডাক পেলেন জিয়াবুল হক।। ‘আদিবাসী গোষ্ঠী নেই’—দুই মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ জাতীয় আদিবাসী পরিষদ

ইসলামাবাদ-ইসলামপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

শিক্ষার্থীদের মধ্যে সততা,নৈতিকতা, জবাব দিহিতাসহ মূল্যবোধের চর্চা গড়ে তুলতে ঈদগাঁও
উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে এবং দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসা এবং জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘সততা স্টোর’-উদ্বোধন করেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

ব্যবসায়ী আরিফুর রহিমের সভাপতিত্বে,শিক্ষক আহমদ কবিরের সঞ্চালনায় এই সময় দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের  সহকারী উপপরিচালক মো.মামুনুর রশিদ,ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার,প্রধান শিক্ষক জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইসলামপুর দাখিল মাদরাসা সুপার মৌ. নজিব আহমদ, সহকারী সুপার মনছুর আলম, সিনিয়র শিক্ষক রিদওয়ানুল হক, সিনিয়র শিক্ষক শাকিলা কমল ডেজী, ব্যবসায়ী আবদু রশিদ,হাকিম আলী,জয়নাল আবেদীন, ঈদগাহ মেডিকেল সেন্টারের এমডি এহেছান উলাহ,আরিফুল ইসলাম মানিকসহ দুই শিক্ষা  প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,‘সততা স্টোর’ এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে কোন বিক্রেতা থাকবেননা। শিক্ষার্থীরা নিজের প্রয়োজনীয় পণ্য নিজেই সংগ্রহ করবে,নির্ধারিত মূল্য স্বেচ্ছায় নির্দিষ্ট বাক্সে জমা রাখবে। এর মাধ্যমে তাদের মধ্যে সততা,আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ব বোধসহ নৈতিকতার চর্চা গড়ে উঠবে।

বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ভিত্তি তৈরি হয় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। তাই শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘সততা স্টোর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। 

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে দুদক ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও স্বশিক্ষিত করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দুদক শিক্ষা প্রতিষ্টান গুলোতে সততা স্টোর নামে বিক্রেতা বিহীন দোকান চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে স্কুল-মাদরাসা পর্যায় থেকে শিশুদের সৎ শিক্ষা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা