• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline
উপজেলা নির্বাচন অফিসে স্বচ্ছতাও শৃঙ্খলার নতুন উদ্যোগ নেন নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীতে যানবাহনের সংঘর্ষে নিহত-৪, আহত ৫ সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি পুনর্বহালে অগ্রগতি নেই: ইরান স্ট্রোক জনিত অসুস্থ ঈদগাঁও বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, দোয়া কামনা নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইজারা ডাক স্বচ্ছতায় উপজেলা প্রশাসনের প্রশংসা, ডাক পেলেন জিয়াবুল হক।। ‘আদিবাসী গোষ্ঠী নেই’—দুই মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ জাতীয় আদিবাসী পরিষদ

বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার বর্গফুট জাল জব্দ

Reporter Name / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার ( ২৩ জুলাই) সকাল  ৯ টা হতে  ১ টা পর্যন্ত  বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই উপকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বিলাইছড়ি উপজেলাধীন সদর ইউনিয়নের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে  বিলাইছড়ি বাজার এলাকা ও বহলতলী সংলগ্ন কাপ্তাই লেকে অভিযান পরিচালনা করে ৪টি কাঠের নৌকা, ১৮,০০০ বর্গফুট সুতার জাল এবং ২,০০০ বর্গফুট কারেন্ট জাল জব্দ করে। 

পরবর্তীতে জব্দকৃত কাঠের নৌকা ও সুতার জাল বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙ্গামাটি এর নির্দেশনা মোতাবেক প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে ফেলা হবে বলে জানা যায়। উল্লেখ্য যে, মৎস সুরক্ষা ও সংরক্ষন বিধিমালা ১৯৮৫ এর ১২ বিধিমালা লংঘনের কারনে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী অবৈধ মৎস্য জাল জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা