• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

বিনামূল্যে অপারেশন ডা: ইউসুফ আলীর…. ইসলামাবাদে পরিচয়হীন অন্তঃসত্ত্বা নারীর পাশে দাঁড়াল জনপ্রতিনিধি সহ কজন যুবক

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত,মানুষ মানুষের জন্য এ কথাটি আবারও প্রমাণ করলো জনপ্রতিনিধি চিকিৎসক ও তরুণ প্রজন্মের কজন যুবকরা।

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের শাহ ফকির বাজার এলাকায় পরিচয়হীন সন্তান সম্ভাবনাময় নারীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে কজন স্থানীয় যুবক মানবিকতার তরে এগিয়ে আসল।
ঘটনাটি ঘটে ২৭ জুলাই (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে শাহ ফকির বাজার পয়েন্টে।

এক যুবক জানান,সকাল থেকে পড়ে থাকা নারী কে দেখতে ভীড় করেন লোকজন। কেউ চিনতে পারেননি। মহিলাটি অন্তঃসত্ত্বা ছিলেন। স্থানীয় যুবক ইরফান,শাহাব উদ্দিন,মামুন, ফায়সালরা দ্রুত নারীকে পড়া অবস্থায় থেকে উদ্ধার পূর্বক স্থানীয় জনপ্রতিনিধি নাঈমুল ইসলামের পরামর্শ ক্রমে বাজারে দক্ষিণ পাশ্বস্থ মডেল হাসপাতালে নিয়ে যান। 

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী প্রসববেদনায় কাতরানো নারীর পরীক্ষা-নিরিক্ষা শেষে মানবিক দিক বিবেচনায় সম্পূন বিনামূল্যে সিজার অপারেশনের ঘোষণা দেন। নিয়ম অনুযারী পরিচয়হীন নারীর পক্ষে দায়িত্বশীলতার পরিচয়ে স্বাক্ষর করেন জনপ্রতি নিধি নাঈমুল ইসলাম। অপারেশন পরবর্তী তার কোলে দুটি জমজ ফুটফুটে কন্যা সন্তান হয়। এ রিপোর্ট লেখা পযন্ত মা ও জমজ কন্যা সন্তানরা হাসপাতালের কেবিনে রয়েছেন।

মানবিক টিমের সদস্য ইরফান আরও জানান, অপারেশনের বাইরে প্রয়োজনীয় ওষুধ,অন্যান্য আনুষঙ্গিক খরচ বহনের দায়িত্ব ইসলামাবাদের এমইউপি নাঈমুল ইসলাম গ্রহণ করেন।
স্থানীয়রা তাদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি দায়িত্ববোধের এই উজ্জ্বল উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে আজীবন। 

মডেল হাসপাতাল ম্যানেজার আবু বকর জানান একজন অসহায় নারীকে বিনামূল্যে অপারেশন করেন ডা: ইউসুফ আলী। বতমানে মা ও জমজ কন্যা সন্তানরা হাসপাতালের কেবিনে অবস্থায় রয়েছেন।

স্থানীয় মেম্বার নাঈমুল ইসলাম জানান,তার বাড়ী নোয়াখালীর দিকে। সে এখানে কিছুই চিনেন না। বতমান সাইনবোর্ড নামক স্থানের পূর্বপাশে থাক তো। স্বামী তাকে মারধর করে পালিয়ে যাওয়ার কথাও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা