• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! শিক্ষক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা সম্পন্ন দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে -১ বাংলাদেশি নিহত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লামায় গণসংহতি আন্দোলনের পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গণসংহতি আন্দোলন লামা উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার ২৮জুলাই পথসভায় গণসংহতি আন্দোলন লামা উপজেলা শাখার সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. আবুল কালাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভা শাখার আহ্বায়ক মো. লোকমান হোসেন সওদাগর, লামা উপজেলা শাখার সহ-সভাপতি সিমন জলাই, সাধারণ সম্পাদক প্রণয় ত্রিপুরা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার নেতা মো. জায়েদুল ইসলাম’সহ প্রমুখ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের বান্দরবান জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো. আ@বুল কালাম বলেন, ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সংগ্রাম। সব শ্রেণী-পেশার মানুষ শামিল হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এই অর্জন শুধু শেখ হাসিনাকে বিদায় করার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটাতে হবে। তিনি আগামী সংসদ অধিবেশনেই সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। তিনি আরো বলেন, জবাবদিহিহীন সাংবিধানিক স্বৈরতন্ত্র ব্যবহার করে আওয়ামীলীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে চিরতরে বিদায় দেয়ার দলিলই হলো জুলাই সনদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন এর লামা উপজেলা সাংগঠনিক সম্পাদক অশ্বিনী কুমার নন্দী, @গজালিয়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুল্লাহ, পারভেজ,মো:সাহেদ, তানভীর আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।বক্তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ লক্ষ্যে গণআন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা