• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
অপহৃত মোটরসাইকেল চালককে গহীন জঙ্গল থেকে উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু রামুর ঈদগড়,গর্জনিয়া ও কচ্ছপিয়াতে চারা বিতরণ করেন লুৎফুর রহমান কাজল এম, পি ৩৪ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক ২ ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২  ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী টানা বৃষ্টিতে বাঙ্গালহালিয়াতে দুই কোটি টাকার ব্যয়ে নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারটি পাহাড় ধসের পথে, ওয়াল স্থাপনের দাবি এলাকাবাসীর

অপহৃত মোটরসাইকেল চালককে গহীন জঙ্গল থেকে উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুলাংপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জিয়াউর রহমান (৫০) অপহরণের শিকার হওয়ার একদিন পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়েছেন। বর্তমানে তিনি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগে চিকিৎসাধীন আছেন বুধবার ২৯ জুলাই দুপুরে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) রাত আনুমানিক ১১টার দিকে জিয়াউর রহমান নিজের মুঠোফোন থেকে বাড়িতে ফোন করে জানান, তাকে কে বা কারা আটকে রেখেছে। পরে তার পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের দাবি, দাবিকৃত টাকার মধ্যে একটি অপরিচিত বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা পাঠানো হলেও অপহরণকারীরা তাকে মুক্তি দেয়নি।ঘটনার পর স্থানীয় মোটরসাইকেল চালক ও এলাকাবাসী ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। সরই মোটরসাইকেল সমিতির সভাপতি মো. জাবেদের নেতৃত্বে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের একটি গহীন জঙ্গল থেকে জিয়াউর রহমানকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর ছেলে ইলিয়াচুর রহমান বলেন, “আমার বাবাকে যারা অপহরণ করে নির্মম নির্যাতন করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। সরই মোটরসাইকেল সমিতির সভাপতি মো. জাবেদ বলেন, “আমরা অনেক খোঁজাখুঁজির পর টংকাবতী ইউনিয়নের গহীন জঙ্গল থেকে জিয়াউর রহমানকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করি। পরে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, জিয়াউর রহমানের দুই হাত শক্তভাবে বেঁধে রাখার কারণে তার হাতের কবজিতে রক্ত চলাচল ব্যাহত হয়ে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে রেফার করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা