• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline
অপহৃত মোটরসাইকেল চালককে গহীন জঙ্গল থেকে উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু রামুর ঈদগড়,গর্জনিয়া ও কচ্ছপিয়াতে চারা বিতরণ করেন লুৎফুর রহমান কাজল এম, পি ৩৪ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক ২ ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২  ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী টানা বৃষ্টিতে বাঙ্গালহালিয়াতে দুই কোটি টাকার ব্যয়ে নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারটি পাহাড় ধসের পথে, ওয়াল স্থাপনের দাবি এলাকাবাসীর

রামুর ঈদগড়,গর্জনিয়া ও কচ্ছপিয়াতে চারা বিতরণ করেন লুৎফুর রহমান কাজল এম, পি

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকায় ১৫ হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি সামাজিক বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় রামুর ঈদগড় উচ্চ বিদ্যালয়, গর্জনিয়া থোংগেরকাটা আদর্শ শিক্ষা নিকেতন এবং কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফইজুল উলুম ডিগ্রি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে এসব ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীও প্রদান করা হয়। এ সময় এসব প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী তুলে দেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক আলহাজ লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে ক্রীড়াচর্চার পরিবেশ সৃষ্টি করাও জরুরি।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হতে হবে।”
এ সময় ব্রিটিশ আমেরিকা ট্যোবাকো কোম্পানি নাইক্ষ্যংছড়ির অফিস প্রধান রনি ইসলাম, উপজোলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু,উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদ ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম,সম্পাদক মাইমুনুল হক মামুন,গর্জনিয়া বিএনপির সভাপতি আব্দুল আলিম,সম্পাদক মেঃ মুহিবুল্লাহ, ঈদগড়ের সভাপতি, সম্পাদকসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা