• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

Reporter Name / ২২৩ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে প্রাইভেট কারে পাচারকালে দুই লাগেজ ভর্তি  গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৫, কক্সবাজার। এসময় পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয় এবং চালকসহ দুজনকে আটক করা হয়।

শুক্রবার (৩১জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় আনসার সদস্য নুরুল আমিন জানান, সকালে সাদা রঙের কক্সবাজারগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩৪-৭২১৭) ঐ স্থানে থামে। গাড়িতে থাকা ব্যক্তিরা স্থানীয় একটি দোকানে নাস্তা করতে বসেন। এ সময় গাড়িটিকে অনুসরণ করা ডিবির একটি দল সেটি আটকে রাখে। কিছুক্ষণ পর র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি শুরু করে।

তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতর থেকে কম্বল মোড়ানো বড় আকারের দুটি লাগেজ উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে লাগেজ দুটি খুললে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।

পরে র‍্যাব গাড়ির চালক ও গাড়িতে থাকা অপর একজনকে আটক করে। জব্দকৃত গাড়িসহ তাদের কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হয়। আনসার সদস্য নুরুল আমিন আরও জানান, তার ধারণা উদ্ধার করা গাঁজার পরিমাণ কয়েক মণ হতে পারে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, র‍্যাব কর্তৃক বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও দুজনকে আটকের বিষয়ে তিনি অবগত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা