• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড বিলাইছড়িতে সিআর মামলার আসামি আটক হবিগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক অপহৃত মোটরসাইকেল চালককে গহীন জঙ্গল থেকে উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু রামুর ঈদগড়,গর্জনিয়া ও কচ্ছপিয়াতে চারা বিতরণ করেন লুৎফুর রহমান কাজল এম, পি ৩৪ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

হবিগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র শান্তিপূর্ণ জুলাই পদযাত্রার গাড়ীবহরে সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯ জুলাই) বিকেলে কেশবপুর উপজেলা এনসিপি’র আয়োজনে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেশবপুর শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়কারী তাহমিদ আহসান মিশাদ, মাহফুজ হাসান ইমন, জাতীয় যুবশক্তির কেশবপুর শাখার যুগ্ন-আহবায়ক জামিল হুসাইন, জাতীয় ছাত্রশক্তির প্রিন্স মাহমুদ।

বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়ে আমাদের আন্দোলন দমন করা যাবে না। গণতান্ত্রিক কর্মসূচিতে সন্ত্রাসী হামলা কোনোভাবেই কাম্য নয়। এই নৃশংস হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি এদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান।

মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেশবপুর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা