• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা জামায়াতের আয়োজিত গণমিছিলে অংশ নিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা। উপজেলা শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল নিয়ে অসংখ্য নেতাকর্মী কক্সবাজার শহরে পৌঁছে জেলা পর্যায়ের গণমিছিলে যোগ দেন। এসময় জুলাই-সংশ্লিষ্ট বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় ঈদগাঁও উপজেলা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল শুরু হয়। পরে সড়কপথে কক্সবাজার শহরে পৌঁছে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির গণমিছিলে অংশ গ্রহণ করেন উপজেলার নেতাকর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজিম। তাদের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী শোভাযাত্রা ও মিছিল নিয়ে জেলা পর্যায়ের কর্মসূচিতে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা