• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে মতবিনিময় সভা ও হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক পটিয়ায় শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসায় জশ্নে জুলুছ পোকখালীতে মৌলানা রেজাউল করিমের মৃত্যু,সর্বমহলে শোকের ছায়া বিলাইছড়িতে আলিখিয়ং রেঞ্জ অফিসের উদ্যোগে চারা বিতরণ পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

ঈদগাঁওতে বন্যাদুর্গত সদস্যদের পাশে ‘আশা’

Reporter Name / ৯০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। ২ আগস্ট (রবিবার) দুপুরে বন্যা দুর্গত সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

সূত্র মতে, ঈদগাঁও শাখায় ২৪২৬ জন সদস্যের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে ২৪ লাখ ২৬ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুরুষ- মহিলা এবং ধনী-দরিদ্র নির্বিশেষে এ সংস্থার গ্রাহকদের পর্যায়ক্রমে এ সহায়তার আওতায় আনা হয়।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার কক্সবাজার জেলা সহকারি এরিয়া ম্যানেজার শিবু দাশ গুপ্ত। 

প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য দেন, ঈদগাঁও উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম। তিনি বলেন, বেসরকারি উন্নয়ন সংগঠনের মধ্যে আশা-র কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত। মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোয় তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি এ সংস্থার সদস্যদের ছেলেমেয়েদের পড়ালেখার মাধ্যমে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির সেবায় এগিয়ে নিতে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান। 

শাখা ব্যবস্থাপক নিধন কুমার দাশ, সহকারী শাখা ব্যবস্থাপক মো. আরিফুল হক এবং শিক্ষা সুপারভাইজার শোয়াইব মাহমুদ জামান এই  কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা