আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী তুমব্রু এলাকায় প্রায় ৬০০ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করেছে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, কিয়াংঘর ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর উদ্যোগে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি-এর নেতৃত্বে দুইজন অভিজ্ঞ বিজিবি চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় ৬০০ জন অসহায় মানুষের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় মাদ্রাসা, কিয়াংঘর ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের ঘোষিত “সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম বলেন, “বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সবসময় অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।