• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা পরিষদের উদ্যেগে, চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা পরিষদের উদ্যেগে
বর্তমান সরকারের বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসাবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে
বার্ষিক উন্নয়ন কর্মসুচী (এড়িবির ) অর্থাযনে
সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফলজ বৃক্ষের চারা রোপণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এনামুল হাসান।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউএনও নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও এর পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি লেখাপড়ার সঙ্গে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির নেতা নুরুল আলম কোম্পানী, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মাহবুব এলাহী, বিএনপি নেতা নুরুল কাশেম, ক্রীড়াবিদ ওসাই মং মার্মা,
এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা