• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Headline
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! শিক্ষক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা সম্পন্ন দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে -১ বাংলাদেশি নিহত

রাজস্থলীতে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫৫০ কৃষক পেলেন ধান ও সবজি বীজ

Reporter Name / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

হারাধন কর্মকার, রাজস্থলী।

রাঙামাটির রাজস্থলী উপজেলায় সম্প্রতি টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন ধান ও বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
গত সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এই প্রণোদনা সামগ্রী তুলে দেওয়া হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। তিনি বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এবং কৃষি উৎপাদন সচল রাখতে সরকার এই উদ্যোগ নিয়েছে। সঠিক নিয়মে বীজ রোপণ করে কৃষকরা লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি আবুল হাশেম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান প্রমুখ। এসময় উপজেলার তিনটি ইউনিয়নের ৩৫০ জন কৃষককে ধানের বীজ এবং ২০০ জন কৃষককে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা