• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Headline
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! শিক্ষক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা সম্পন্ন দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে -১ বাংলাদেশি নিহত

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঈদগাঁওতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। শাহজালাল মুনিরের সঞ্চালনায় এসময় ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা জামায়াত আমির সলিম উল্লাহ জিহাদী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন,ছাত্রদল নেতা হাবিব আজাদ, এনসিপি নেতা ফারুক,রহিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। 
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ইউপি সচিববৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকারের দাবিতে সংঘঠিত একটি ঐতিহাসিক গণআন্দোলন। আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জুলাই উপলক্ষ্যে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা