• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Headline
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! শিক্ষক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা সম্পন্ন দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান হলো চৌফলদণ্ডী হাইস্কুলে প্রধান শিক্ষকের বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে -১ বাংলাদেশি নিহত

কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদ দাতা: কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে র‍্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক লাখ পিস ইয়াবা, পাচারে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ এবং মোটরসাইকেল গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-৭ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে প্রবেশের আগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করে ইয়াবার চালান নিয়ে আসছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে মোট ছয়জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে দুপুরে প্রেস ব্রিফিং করা হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র‍্যাবের এ অভিযানে কক্সবাজার-চট্টগ্রাম রুটে সক্রিয় মাদক পাচার চক্রের একটি বড় চালান জব্দ হওয়ায় মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা