• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপে বক্তারা, মানবিক বিশ্ব গড়ে তুলার আহবান

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়ায় যাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ-২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সংলাপের আয়োজন করা হয়।
৭ আগষ্ট’ শুক্রবার সকালে পটিয়ায় কমিউনিটি সেন্টারে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক
কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি, আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।

সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ মফিজ উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, বক্তব্য রাখেন
কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাক্রমে,শেখ মুজিবুর রহমান বাবুল, মীর শফিউল আলম নিজাম, কাজী নিজামুল ইসলাম, আলী আবরাহা দুলাল, এস, এম, নজিবুল্লাহ, আবুল কালাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সমন্বয়ক জনাব, মোহাম্মদ জাফরুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক
সমন্বয়ক যথাক্রমে মোঃ আলী আকবর
সিকদার, জয়নাল আবেদীন আংগুর,
সৈয়দ বাহারুল আলম মাস্টার, শহীদুল
আলম,শহীদুর রহমান,শহীদুল ইসলাম,
মোশারফ হোসেন বাবু সহ মাইজভান্ডারি
গাউসিয়া হক কমিটিবাংলাদেশ, ঐতিহ্যবাহী পটিয়া উপজেলার সকল শাখা কমিটির নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ও সদস্যরা অংশগ্রহণ করেন। সংলাপ অনুষ্ঠিত বক্তারা বলেন, মাইজভাণ্ডারী দর্শনের মূল শিক্ষা হলো মানবকল্যাণ, সম্প্রীতি, শান্তি, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, এসব আদর্শকে ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংলাপে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, নতুন সদস্য সম্পৃক্ত করা, শাখা কমিটির কার্যক্রমকে গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ বৃদ্ধি করে মাইজভান্ডার দরবার শরীফে দর্শন জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে মানবিক বিশ্ব গড়ে তুলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা