• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Headline
চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়িতে ৩৪ বিজিবির অভিযানে -৪,৪০১ কেজি ইউরিয়া ও টিএসপি সার, জব্দ তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন: লামায় নাগরিক সমাবেশে মামুনুল হক পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল পাহাড়ের দুর্গম জনপদে পানির সংকট কাটাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী নাইক্ষ্যংছড়িতে অসহায়-দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা

পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: নানান কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সমাজ সেবক আমিনুল হক তালুকদার এর তৃতীয় মৃত্যু বার্ষিক পালন করা হয়েছে। ১০ আগষ্ট সোমবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দীন। বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ মোর্শেদজ্জমান আমেরী, মরহুম এর পুএ জহিরুল হক তালুকদার, পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল, সমাজ সেবক মোস্তাক আহমদ,
সিরাজুল হক তালুকদার, নজরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা আমেনা বেগম চৌধুরী, রিমা চৌধুরী, পিয়াল বড়ুয়া, নুসরাত জাহান পলাশী,
মাহবুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক জনি ভট্টাচার্য।
মরহুম আমিনুল হক তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাদেকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন,একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান এলাকার মানুষের মাঝে আলো ছড়ায়। এটি শুধু অক্ষর জ্ঞান নয়, বরং শিক্ষার্থীদের ভেতর নৈতিকতা, সততা ও মানবিক গুণাবলি জাগিয়ে তোলে। এর ফলে পুরো সমাজে সুশিক্ষার পরিবেশ তৈরি হয় এবং অন্যায় ও কুসংস্কার দূর হয়। এলাকার সুশিক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নৈতিকতা বৃদ্ধি করে । মরহুম আমিনুল হক তালুকদার একজন বিশাল মনের অধিকারী ছিলেন তিনি শাহ্ আমির স্কুল প্রতিষ্টা করার শিক্ষা ক্ষেএে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যাহা এলাকার মানুষ কৃতজ্ঞতা চিএে স্বরণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা