• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায় ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায় ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায় বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্কশপ  অনুষ্ঠিত পাহাড়ে চাঁদাবাজি অপহরণ বন্ধ ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে মানববন্ধন লামায় নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান বাঙ্গালহালিয়া বাজারে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদন সভাপতি ইউএনও, সম্পাদক আজমগীর ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লামায় নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলায় ‘৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬’, ‘১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ’, ‘২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬)’ এর বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন লামার কৃতি সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ জ উ প্রু, লামা মহামনি শিশু সদনের পরিচালক সিংম, মেডিকেল অফিসার ডা. সোলেমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান আলী, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেদ, পিআইও মইনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মো. সুজন সহ প্রমূখ।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে আন্তর্জাতিক ক্রীড়াবিদ জ উ প্রু বলেন, ক্রীড়াবিদদের অর্জনের পেছনে লামা উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে। অতিথিরা বলেন, ক্রীড়া মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পরিচ্ছন্ন নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। এর মাধ্যমে সমাজের ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। সভায় জানানো হয়, ক্রীড়ার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা এবং ক্রীড়া খাতের প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি লামার ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস দেন। আলোচনা শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা